জ্ঞান অন্বেষণে এক ইউক্লিড
ঢাকা ইউনিভার্সিটির কলাভবনের লাইব্রেরির ভেতরের দিকে একটা অংশ আছে যেখানে বিশাল লম্বা হল-ওয়ে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। নীস্তব্ধ, কোলাহল বিহীন। কারোর বিচরণ নেই ওখানে। সারি সারি শেলফ্ আর শেলফ্ । আর তা ভর্তি বাইন্ডিং করা রিসার্চ পেপার। একটা বাইন্ডিং বই বের করে আবার খালি জায়গামতন রাখা যায় না। এক ইঞ্চিও জাগা যেন মাপা। সেই অংশে জুনিয়র ছাত্ররা যায় না। রিসার্চার-রা যায় কি না সন্দেহ। কোনো বই তে কারো হাতের ছোঁয়া কখনো পড়েছে বলে মনে হয় না। ধূলা পত্র ঝাড়া হয় কিনা কে জানে।
আমি সেই বইয়ের সমুদ্রে দাঁড়িয়ে প্রথম অনুভব করেছিলাম যেন ইউক্লিডের আমলের 'লাইব্রেরি -অফ -আলেক্সানড্রিয়া'তে দাঁড়িয়ে আছি। কি যে এক অনুভূতি। আমি মাত্র ফার্স্ট ইয়ার। কিন্তু কেন কিভাবে ঐ অংশে ঘুরতে ঘুরতে চলে এসেছি, আমি নিজেও জানি না। তারপর ডিকশনারির মতন মোটা একটা বাঁধাই করা বই বের করে নিলাম। দেখি সোনালী অক্ষরে, মলাটের ওপরে লেখা Metaphysics.
পাতা খুললাম। ১৬০০ খ্রিস্টাব্দের রিসার্চ জার্নাল । ইংরেজীতে লেখা। একটি শব্দও বুঝি না। যত্ন করে তুলে রাখতে যাব বইখানা শেলফে, দেখি সেই খালি জায়গায় আর বই রাখা যায় না। এক মিলিমিটার ও জায়গা বের করতে পারি না। পাশের বইয়ের ওপর সারিবদ্ধ বইয়ের ভারে, আমার শক্তিতে কুলালো না যে একটু জায়গা করে নিই। বইটি পড়ার টেবিলে রেখে চলে এলাম।
সেইদিন কেন Metaphysics-এর এই বই আমার হাতে এসে পড়েছিল আমি জানি না। আর তারও ১৭ বছর পর আমার, মেটাফিজিক্স-এ যাত্রা শুরু।
তবে সেসব জার্নালে আমি ম্যাথ পাই নি। ওটা দর্শন শাস্ত্র -র একটা এক্সটেন্ডেড শাখা হিসাবে পরিগণিত। রচনাগুলো সে ভাবেই সন্নিবেশিত। আর আমার পথ হলো, ফিজিক্স থেকে কোয়ান্টাম- মেকানিক্স হয়ে মেটাফিজিক্স। আমার কিছু ম্যাথ লেগেছে পড়াশোনায়। তবে কঠিন না। কারণ আমাদের দেশে উচ্চ শিক্ষার মান কম । তাই জটিল ম্যাথ কখনো শিখি নি।
কিন্তু লাইব্রেরির কালেকশান দেখে সেদিন বুঝেছিলাম কেন এই প্রতিষ্ঠানকে 'প্রাচ্যের অক্সফোর্ড' বলা হতো।
যে লেখাটি তখন ইংল্যান্ডে প্রকাশ হতো, সেটাই এই প্রতিষ্ঠানে অ্যাভেইলেবেল হয়ে যেত। সমান মানের লাইব্রেরি। আর কলা অনুষদের এই পাঠাগারকে মূল 'লাইব্রেরি' বলা হয়। সাইন্স লাইব্রেরিকে বলা হয় না। ওট সাইন্স লাইব্রেরি নামেই পরিচিত। কিনতু কলা ভবনের পাঠাগারটি হলো 'লাইব্রেরি।'
আর সেদিন? আমি ছিলাম জ্ঞান অন্বেষণের সন্ধানে একজন ইউক্লিড, যাকে প্রকৃতি একটা Metaphysics -এর বই হাতে তুলে দিয়ে কোন অজানা কারণে সংকেত দিয়েছিল যে, এই সেই বিষয়- যা তোমার জানার 'ক্ষেত্র' হবে কোন একসময়ে।
Subscribe to:
Post Comments (Atom)
প্রথম কথা
মনে হচ্ছিল যেন উনি এসেছেন। বাড়ির পিছনে আমি ইট বাঁধানোর কাজ করছি, নর্থ আমেরিকায় যেমন হয়, বাড়ির টুকটাক সবকাজ নিজেরাই করে । দেখি চকচকে জুতো। ত...
-
আজ সুমনার কাজ একটু দেরী করেই শেষ হয়েছে। নার্সিং হোমের এই কাজে আছে প্রায় এক দশক ধরে। কাজ শেষ করতে প্রতিদিনই বেশ রাত হয়ে যায়। বৃদ্ধ রোগী...
-
ধূসর সাহারা মরুভূমির পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি দেশ নাইজার। নাইজারের দক্ষিণে মালি নামক এক মালভূমিতে বাস করে ডোগন (Dogon) নামক এক জাতিগোষ্ঠী...

৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৩৯০
ReplyDeleteলেখক বলেছেন: যাক বাবা মেটাফিজিক্সে কোনো অংক নেই জেনে তবুও সস্তি পেলাম!!
তবুও নামটা ভীষন খটোমোটো! তবে তুমি যেভাবে বলছো যেন খুবই মজার কোনো বিষয়। তাই তুমি লাইব্রেরীতে সেদিন ঐ সাবজেক্ট ভালোবাসার গোড়াপত্তন ঘটালেও আমিও একটু পড়ে দেখার চেষ্টা করবো নে। সেটা হবে তোমা হতে গোড়াপত্তন!!!
তোমার জানার ক্ষেত্রটা কেমন আমাকে একটু জানতে হবেই আপুনি!!!!!!!! হা হা
অংক ছাড়া সব কিছুই আমার ভালো লাগার ভালো বাসার....... শুধু অংককে সহ্য হয় না
২৮ শে মে, ২০২৬ সকাল ১১:৫০০
Deleteশায়মা বলেছেনঃ হারিয়ে যাওয়া সময় হারিয়ে যাওয়া দিন হারিয়ে যায় কিন্তু মনের মাঝে হারায় না কত কিছু!!!!!!!!!!
আপুনি তোমার প্রফেশন কি?
তুমি কোথায় থাকো?
২৮শে মে ২০২৬
Deleteআমার মন্তব্যঃ আমি টরোন্টো থাকি। মেটাফিজিক্স নিয়ে বিচরণ।
২৯শে মে ২০২৬, শায়মা বলেছেনঃ
Deleteএত কঠিন জিনিস নিয়ে কাজ করো!!! বাপরে আপুনি!!
আমি ছোট থেকে সবচেয়ে ভয় পেয়েছি অংক জানো!!! হা হা
৩০শে মে, ২৯২৬
Deleteআমার মন্তব্যঃ মেটাফিজিক্স-এর জার্নালে আমি ম্যাথ পাই নি। ওটা দর্শন শাস্ত্র -র একটা এক্সটেন্ডেড শাখা হিসাবে পরিগণিত। রচনাগুলো সে ভাবেই সন্নিবেশিত। আর আমার পথ হলো, ফিজিক্স থেকে কোয়ান্টাম- মেকানিক্স হয়ে মেটাফিজিক্স। আমার কিছু ম্যাথ লেগেছে পড়াশোনায়। তবে কঠিন না। কারণ আমাদের দেশে উচ্চ শিক্ষার মান কম । তাই জটিল ম্যাথ কখনো শিখি নি।
৩০শে মে ২০২৬
Deleteশায়মা বলেছেনঃ যাক বাবা মেটাফিজিক্সে কোনো অংক নেই জেনে তবুও সস্তি পেলাম!!
তবুও নামটা ভীষন খটোমোটো! তবে তুমি যেভাবে বলছো যেন খুবই মজার কোনো বিষয়। তাই তুমি লাইব্রেরীতে সেদিন ঐ সাবজেক্ট ভালোবাসার গোড়াপত্তন ঘটালেও আমিও একটু পড়ে দেখার চেষ্টা করবো নে। সেটা হবে তোমা হতে গোড়াপত্তন!!!
তোমার জানার ক্ষেত্রটা কেমন আমাকে একটু জানতে হবেই আপুনি!!!!!!!! হা হা
অংক ছাড়া সব কিছুই আমার ভালো লাগার ভালো বাসার....... শুধু অংককে সহ্য হয় না।