প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই। তারপরও কোথাও কোনো কোণে নিভৃতে ফুলের কুঁড়ি তার দল মেলে জানান দিচ্ছে সমাপ্তির শেষেও ভালো কিছুর সম্ভবনা আছে।
এই কুঁড়ির প্রশান্ত হাসি,মেঘলা দিনেও সমস্ত অবসাদ ডিঙিয়ে ইংগিত করছে সম্ভাবনা আশা। সে বলছে আবারও জেগে উঠবে বোধ। সম্মান বোধ। মানুষের আত্মসম্মান বোধ।
অসভ্যতাকে পিছে ফেলে আবারও ফিরবে মানুষ তার দীপ্ত চেতনায় । তাই যতই প্রতিকূলতা ঘনিয়ে আসুক, জীবনের কোনো প্রান্তে ভালো কিছুর সম্ভাবনা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই সকল বাধা পেরিয়ে ভালো কিছু আসবে।
[১০ই অক্টোবর ২০২৬ (১০.১০.১০) শনবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপন। এও দেখা বাকী ছিল ।]