পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে ফেলে, প্রার্থনায় নুয়ে আছে।
সেরকম আমাদেরও উপলব্ধির এক পর্যায়ে হৃদয়ের অন্তস্থল থেকে অহংবোধ বিলুপ্ত হয়ে যায় । থাকে শুধু স্রষ্টার প্রতি আত্মসমর্পণ। মাথা নত করে, নিজেকে সঁপে দিই সৃষ্টির অসীমতায়। জীবনের সকল গর্ব, সকল আত্মগরিমা বিসর্জন দিই নীরবে, গভীর তৃপ্তিতে। এই অবনমিত হবার মুহূর্তে আত্মা, শুদ্ধ ও প্রশান্ত হয়ে উঠে। বিনয়ের মাঝে খুঁজে পাই জীবনের চরম সত্য।

মানুষের মহত্ব তার বিনয়ে। তার স্রষ্টার কাছে অর্থাৎ প্রকৃতির কাছে তার আত্মসমর্পণে। তার ফেলে আসা অহংবোধে নয় ।
