বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো। জানান দিল জীবনের কঠিন সময়েও, অন্ধকারের মধ্যে থেকে, নতুন সম্ভাবনা, কিংবা সৃষ্টিশীলতা জন্ম নিতে পারে। আজ ৩রা নভেম্বর, ২০২৬. টরোন্টোতে রাত সাড়ে নয়টা। বাংলাদেশে সকাল সাড়ে আট -টা কিন্তু ৪ তারিখ চলে এসেছে । এখন তেমন ঠান্ডা নেই বাইরে। ১৮ ডিগ্রী সেন্টিগ্রেড।
জীবনের কঠিন সত্য হলো জীবন খুব কঠিন। এই সময়টুকু তো পার হতে হয়। তারপর না বাঁচার আশা। এমন ঠান্ডায় শুধু এই ফুলটির প্রস্ফুটন দেখে ভাবছি, সে অন্ধকারের মাঝেও সৌন্দর্য ও সম্ভাবনার বার্তা বহন করছে ।
কার জন্য?
আশা, ভালোবাসার নীরব জন্মের ইঙ্গিত দিচ্ছে ।
কার কাছে? যে সব হারিয়ে ফেলেছে তার কাছে?
বিষণ্ণ রাতের বুকে, নীরব অন্ধকারে সে যে গভীর কষ্ট বুকে নিয়ে ঝরে যায় নি, বিকশিত হয়েছে, কার প্রতি ভালবাসা রেখে?



No comments:
Post a Comment