
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়? জানি না। বলেও বুঝাতে পারবো না।
মনে হয় এ যেন জন্ম জন্মান্তেরে সেই ছেড়ে আসা রেল স্টেশন, যেখানে আমি একা, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আগেও কোন এক জন্মে এমন ভাবে অপেক্ষা করতাম।
আজ জীবনের স্টেশন থেকে আমার চাচা বিদায় নিয়েছেন।
এই মাত্র খবর পেলাম। (১৯শে সেপ্টেম্বর, ২০২৬, রাত ৮টা)
জীবনটা এমনই । রেলস্টেশনে এসে এক সময়ে আমরা সকলে জড়ো হই। সবার সাথে তখন দেখা হয় । তারপর যার যার সময় হলে একে এক করে চলে যাই যার যার গন্তব্যে।
১. ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:০৬০
ReplyDeleteডঃ এম এ আলী বলেছেনঃ আপনার চাচার জন্য রইল দোয়া
আল্লাহ যেন উনাকে সেখানে ভাল রাখেন । আপনাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য রইল সমব্যদনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১৪১
Deleteআলী ভাই, আপনার দোয়া ও সমবেদনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ যেন আমার চাচাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমার ও ওনাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এই প্রার্থনাই করি। দেশের বাইরে সবাইকে ছেড়ে একা থেকে যখন আপন মানুষের বিয়োগ সংবাদ কানে আসে তখন খুব অসহায় লাগে। আপনার সহমর্মিতা আমার এই কঠিন সময়ে সত্যিই অনেক সহায়তা করছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৭০
ReplyDeleteখায়রুল আহসান বলেছেনঃ সুন্দর লিখেছেন। ছবিটাও সুন্দর। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম এতটা ফাঁকা?
এ কোন স্টেশনে ট্রেনটা দাঁঁড়িয়ে আছে?
"ট্রেন আসছে। এখনো ঐ দূরে"... - হুম্ম! এ ট্রেনটা হয়তো "এখনো ঐ দূরে" থাকলেও সেটা কত দূরে,তা জানা যায়, বা উপলব্ধি করা যায়। কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবনের ট্রেনটা গন্তব্যের কাছাকাছি আসলেও, এমনকি একেবারে কানের কাছে চলে আসলেও, সেটা মোটেই টের পাওয়া যায় না!
আপনার প্রয়াত চাচার মাগফিরাত কামনা করছি। আল্লাহতা'লা তাকে জান্নাত নসীব করুন!
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫০
Deleteশহরটির নাম Bronte । অন্টারিও হ্রদের পশ্চিম তীরে অবস্থিত, পশ্চিমে বার্লিংটন এবং পূর্বে এর বাকী অংশে ওক-ভিল দ্বারা পরিবেষ্টিত। এর পাশ ঘেঁষে আমার ট্রেন চলে যায় সুদূর হ্যামিলটনে। ব্রন্টি ছোট শহর । অফিস টাইমে কিছু লোকজন দেখা যায়। তখন ছিল না বললেই চলে। যে যার গন্তব্য ধরে চলে গিয়েছিল। কেউ ফিরে আসবে তার কাজ শেষে তার এই স্টেশনে। কেউ আবার ঠিক করে রাখলেও ফিরতে পারবে না, বা ফিরে আসবে না। জীবনের হিসাব তো মেলে না। আমরা এ স্টেশনে থামিনি। পাস করে চলে গিয়েছি।
আমার চাচাজানের প্রয়াণে আপনার দোয়া ও সমবেদনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮০
ReplyDeleteএ.টি.এম.মোস্তফা কামাল বলেছেনঃ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৬০
Deleteমোস্তফা ভাই,অনেকদিন পর এলেন ব্লগে।
দেশের বাইরে সবাইকে ছেড়ে একা থেকে যখন আপন মানুষের বিয়োগ সংবাদ কানে আসে তখন খুব অসহায় লাগে। আপনার সহমর্মিতা আমার এই কঠিন সময়ে সত্যিই অনেক সহায়তা করছে। আপনার দোয়া ও সমবেদনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ যেন আমার চাচাজানকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের এবং ওনাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন—এই প্রার্থনাই করি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২০
ReplyDeleteরূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়..
জীবন যেন এক নিরন্তর যাত্রা —মানুষ বারবার ছুটে চলে, আর পথে পথে রেখে যায় অজস্র স্মৃতির চিহ্ন।
Deleteসেই ছোটবেলা থেকে চাচাজানের সাথে আমার কত স্মৃতি।
স্মৃতিগুলোই শুধু থেকে যায়, পথিক চলে যায় অজানার উদ্দেশে।
Sajraj Sharma
ReplyDeleteআমরা সকলেই একই অপেক্ষায়- ভুল করে ভুলে গিয়েও অজান্তেই প্রতীক্ষায় থাকি।
স্টেশনে এসে যে যার গন্তব্য ধরে চলে যায়। কেউ ফিরে আসে তার কাজ শেষে । কেউ আবার ঠিক করে রাখলেও ফিরে না, বা ফিরে আসতে পারে না। জীবনের হিসাব তো মেলে না।
DeleteSajaraj Sharma: যে হিসেব শুরু থেকেই আমাদের কাছে নেই, তার হিসেব রাখতে গেলে অংকের খাতা ভরবে, অংক শেষ হবে না।
Deleteসেটাই
Delete