হ্যালিক্স নেবুলা

 


পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে অ্যাকুয়ারিয়াস নক্ষত্রপুঞ্জে অবস্থিত নির্জীব প্রাণহীন এই তারাটিকে বিজ্ঞানীরা যেভাবে এতদিন ভেবে আসছিলেন, স্পিটজার টেলিস্কোপের পাঠানো সে চিত্র পর্যবেক্ষণ করে বিজ্ঞানীদের এতদিনের সকল ধারণা নিমেষেই নস্যাৎ হয়ে গেছে। ছবিটি দেখেই মনে হয় বিশালাকার এক রক্তচক্ষু জীব তাকিয়ে আছে আমাদের দিকে। সে যেন নিভে যাওয়ার আগে নিজের খোলস থেকে মুক্ত করে দিচ্ছে উচ্চ মাত্রার বিকিরণ জনিত শক্তি। তাপমাত্রা ১১০,০০০ ডিগ্রি কেলভিন। সাদা বামন সদৃশ এই তারাটির বিচ্ছুরিত বিকিরণ এক্স –রে ছাড়া কিছুই নয়। এর নাম হ্যালিক্স নেবুলা। ব্যাস ২.৫ আলোকবর্ষ। একে ঘিরে থাকা ধূম্রজালের আবরণের ছবি পাঠিয়ে স্পিটজার টেলিস্কোপ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এর আগে ধূলোর এই আবরন সমেত তথ্য বিজ্ঞানীদের কাছে ছিল না। ইনফ্রা রেড ক্যামেরা দিয়ে ধরা এ আলোকচিত্র মহাকাশের ক্যানভাসে নতুন মাত্রা যোগ করেছে। ৩৫ থেকে ১৫০অ্যাস্ট্রনোমিকাল ইউনিট দূর পর্যন্ত এই ধূম্রজাল বিস্তৃত।

[ সূর্য হতে পৃথিবীর দূরত্ব কে বলে এক অ্যাস্ট্রনোমিকাল ইউনিট=৯৩ মিলিয়ন মাইল=১৫০ মিলিয়ন কি.মি.]

কিন্তু কোথা হতে আগমন এই ধূম্রবলয়ের? 
অনেক ভেবে চিন্তে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে নেবুলার পাশ দিয়ে নিশ্চয়ই কোন ধূমকেতুর সবেগে মন্থন ঘটেছিল যার কারণে এই ধূম্রবলয়ের সৃষ্টি। আমাদের সৌরমন্ডলের সূর্য নামক
নক্ষত্রটিও একদিন নিস্প্রভ হয়ে পড়বে। পর্যায়ক্রমিক রূপান্তরের মাধ্যমে প্রক্রিয়াটি হতে ৫ বিলিয়ন বছর আরো যদিও বাকী, তখন আমাদের সূর্যদেবতাও প্রচণ্ড শক্তি নির্গত করে আলোর তীব্র ছটায় আলোকজ্জ্বল হয়ে মহাকাশের গর্ভে নিস্প্রভ হয়ে সমস্ত শক্তি হারিয়ে সাদা বামন সদৃশ পিন্ডে পরিণত হবে। ইনার প্ল্যানেটসমূহ যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল অর্থাৎ যাদের কক্ষপথগুলো সূর্যের কাছাকাছি তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সূর্যের এই বিস্ফোরণে। আর সৌরবলয়ের আউটার প্ল্যানেটগুলো যারা কিনা মঙ্গল হতে দূরে অবস্থিত যেমন বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো এবং কিছু অবশিষ্ট ধূমকেতুসমূহ বলয় আকারে ঘুরতে থাকবে অনন্তকাল এই নিভে যাওয়া তারাটিকে ঘিরে। 

মানব প্রজাতি হয়তো বা এরমাঝে অন্য কোন গ্রহে আবাস স্থাপন করবে। শুরু থেকে শুরু হবে মানব সভ্যতার নতুন ইতিহাস, নতুন অগ্রযাত্রা। ভেবে ভেবে একদিন হয়তোবা আবিষ্কার করে বসবে মানুষের পূর্ব আবাসস্থল ছিল পৃথিবী নামক এক গ্রহে সূর্য নামক সৌরমণ্ডলের অধীনে মিল্কিওয়ে নামক ছায়াপথে।
সূত্র নাসা

34 comments:

  1. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬০

    নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ++

    ReplyDelete
  2. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬০

    প্রতিধ্বনি, তুমিতো বলেছেন: ++

    ReplyDelete
    Replies
    1. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৯০

      লেখক বলেছেন: আর একটু দেরী...

      Delete
  3. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৭০

    সাঈফ শেরিফ বলেছেন: জ্যোতির্বিদ্যার সাথে দেখি আপনার বিয়েই হয়ে গিয়েছে!B-) তা দেন মোহর কত ছিল!=p~

    ReplyDelete
    Replies
    1. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৫০০

      লেখক বলেছেন: এত ভাল লাগার সাথে দেনমোহরের হিসাব কি চলে?

      Delete
    2. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮০

      সাঈফ শেরিফ বলেছেন: কেন বেশি ভালোবাসা বাসি হলে দেন মোহর মাফ! বাহ্! ভালো বুদ্ধি দিলেন তো!:D

      Delete
    3. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:০৭০

      লেখক বলেছেন: বেশী ভালবাসা বাসিতে পার্থিব হিসাব গুলো তুচ্ছ মনে হয়।

      Delete
  4. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:১৪০

    আরিফ থেকে আনা বলেছেন: ভাল লাগল

    ReplyDelete
    Replies
    1. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:১৬০

      লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ।

      Delete
  5. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২১০
    আকাশ অম্বর বলেছেন:
    হ্যাঁ, একদিন মানুষ নিশ্চয়ই স্মৃতিকাতর হবে এই ভেবে যে 'মানুষের পূর্ব আবাসস্থল ছিল পৃথিবী নামক এক গ্রহে সূর্য নামক সৌরমণ্ডলের অধীনে মিল্কিওয়ে নামক ছায়াপথে।'

    শুভকামনা।

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৫০

      লেখক বলেছেন: আপনাকেও শুভাশীষ।

      Delete
  6. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:২০০

    রেড ওয়াইন বলেছেন: প্লাসাইলাম। :)

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪০

      লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

      Delete
  7. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৪০

    শূন্য আরণ্যক বলেছেন: পুরাই শয়তানের চোখ !
    ++++++

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪০

      লেখক বলেছেন: আসলেই । চোখের মতন।

      Delete
  8. . ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৭০

    ইমন জুবায়ের বলেছেন: http://www.thebigview.com/spacetime/

    ReplyDelete
    Replies
    1. ১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭০

      লেখক বলেছেন: ধন্যবাদ অনেক।

      Delete
  9. ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৭০

    অপ্রিয় সত্য বলেছেন:

    বিজ্ঞানের বিশেষ জ্ঞান,

    অপনাকেই মানায়!

    আমার কাজ অবাক হওয়া

    তাই + দিয়ে যাই,

    সাথে আমন্ত্রন জানাই-

    ReplyDelete
  10. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩০

    লেখক বলেছেন: বাহ্‌!!

    ReplyDelete
  11. . ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫০০

    টোনা বলেছেন: ভালো পোস্ট .. ++

    ReplyDelete
  12. . ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩০

    সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন: আমি নিয়মিত আসব পড়তে।আরো চাই নতুন এবং সর্বশেষ।

    ReplyDelete
  13. ২৮ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫০০

    মেহরাব শাহরিয়ার বলেছেন: ভাল পোস্ট

    ReplyDelete
  14. ২৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩০

    হুমায়রা হারুন বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে।

    ReplyDelete
  15. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৫০

    দ্রোহি বলেছেন: ভাল লাগল। সবগুলো লেখা পড়ে ফেলবো শিঘ্রই।

    অফ টপিকঃ সেই Nature Boy গানটার লিন্ক নিচে দিয়ে গেলাম। শুনে দেখুন
    https://www.4shared.com/get/120615817/d4307ceb/Nat_King_Cole_-_Nature_Boy.html;jsessionid=126DCE09CAD2203FBB9C98B1DBE97AFF.dc116

    ReplyDelete
  16. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৮০

    নতুন রাজা বলেছেন: এতো ভালো লিখেন কি করে বলেনতো???
    পোষ্টে +



    ভালো থাকবেন...

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭০

      লেখক বলেছেন: আরেকটা পোস্ট দিলাম এবার।

      Delete
  17. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০০

    এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জ্যোতির্বিজ্ঞানের খনি দেখছি আপনার ব্লগ ! রুবাইয়াৎ খ্যাত ওমর খৈয়ামও ছিলেন তাঁর সময়ের সেরা জ্যোতির্বিজ্ঞানী।

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭০

      লেখক বলেছেন: আমিও যদি রুবাইয়াৎ লিখে ফেলতে পারতাম।

      Delete
  18. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭০

    সজল শর্মা বলেছেন: চমতকার একটি পোস্ট। ইংরেজীতে পড়ার চেয়ে মাতৃভাষায় পড়ার মজাই আলাদা। সেই তৃপ্তি পেলাম আপনার এই পোস্ট পড়ে।++++++

    ReplyDelete
  19. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৮০

    মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ , ছোট্ট ভাবনার সীমানায় এসব বড় সংখ্যাগুলো কল্পনাও যেন করতে পারছি না

    ReplyDelete
  20. ২০ শে মে, ২০১১ রাত ৯:২৬০

    ?জকির! বলেছেন: ধন্যবাদ নেবুলা সম্পর্কে সুন্দর এ লেখার জন্য।

    ReplyDelete
    Replies
    1. ২২ শে মে, ২০১১ রাত ১:৫৭০

      লেখক বলেছেন: উতসাহ দেয়ার জন্য ও আপনার লিংকে আমার ব্লগটির কথা উল্লেখ করার জন্য ধন্যবাদ।

      Delete
  21. ১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৭০

    ভাইটামিন বদি বলেছেন: অনেক ভাললাগা রেখে গেলাম:)

    ReplyDelete
    Replies
    1. ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮০

      লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

      Delete

Reincarnation Cycle - Hindu and Buddhist samsara models

🌀 1. The Whole Diagram → Samsara (Cycle of Existence) The circular, repeating structure directly corresponds to Samsara : Continuous cycle ...