আলোর প্রতিধ্বনি

 

ছবিটি এক অসাধারণ ঘটনার। ছবিটিতে হাবল স্পেস টেলিস্কোপ তুলে এনেছে আলোর প্রতিধ্বনি। নভোমন্ডলের কোন এক নক্ষত্র হতে নির্গত আলো, নক্ষত্রটিকে পরিবেষ্টিত, গ্যাস ও ধূলিকণার মধ্য দিয়ে অতিক্রম করবার সময় তা কর্তৃক আবারো প্রতিফলিত হয়, সৃষ্টি করে নভোমন্ডলে আলোর প্রতিধ্বনি। ফলে পাঁচ বছর আগের গ্যাস ধূলিকণার চিত্র আর দীর্ঘ পাঁচ বছর ধরে আলোর দীর্ঘ পরিভ্রমণের পর প্রতিফলিত রশ্মির চিত্র হুবুহু একই রূপে ধরা পড়ে টেলিস্কোপে। শব্দের প্রতিধ্বনিতে একই শব্দ যেমন বারবার শুনতে পাওয়া যায় এ ক্ষেত্রে আলোর প্রতিধ্বনিতে সৃষ্ট ছবি বার বার প্রতীয়মান হয়।

আমাদের ছায়াপথ মিল্কিওয়ের সীমানা ঘেঁষে এই নক্ষত্রটি অবস্থিত যার নাম Monocerotis (V838Mon). ২০০২ সালে অজানা কোন কারণেই হোক এই নক্ষত্রটি আমাদের সূর্য থেকে ৬ লক্ষগুন উজ্জ্বল হয়ে উঠেছিল। তখন থেকে হাবল স্পেস টেলিস্কোপ একে পর্যবেক্ষণ করে আসছে। চিত্রটিতে বিশেষভাবে লক্ষ্যণীয় নক্ষত্রমন্ডলীয় ধূলিকণার চক্রাকার বলয় ও কুয়াশার কুন্ডলী যা ধারণ করা হয় ২০০৬ সালে। চিত্রটির ব্যাপ্তি ১৪ আলোকবর্ষ অঞ্চল জুড়ে।

সূত্রঃ STSCI

11 comments:

  1. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৩০

    বিলাশ বিডি বলেছেনঃ এই জিনিসটা আমাকে বেশ অভিভূত করে - আমরা এখন যেই নক্ষত্রপুঞ্জ দেখি সেট আসলে অনেক বছর আগেকার, আলো আমাদের চোখে আসতে এতগুলো বছর সময় নিয়ছে!
    ধন্যবাদ ছবিগুলোর জন্য!

    ReplyDelete
  2. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৪০

    ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল।

    ReplyDelete
    Replies
    1. ০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৬০
      আমার মন্তব্যঃ ধন্যবাদ। রাগ টোরী-র উপর কিছু লিখেছেন কি?

      Delete
    2. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৫০

      ইমন জুবায়ের বলেছেন: রাগ টোরির ওপর? আচ্ছা লিখব।

      Delete
    3. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১০০

      ইমন জুবায়ের বলেছেন: Click This Link

      Delete
  3. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৩০

    আকাশ অম্বর বলেছেন: আলোর প্রতিধ্বনি - কথাটাই সুন্দর।

    ReplyDelete
  4. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৬০

    অপ্রিয় সত্য বলেছেন:

    প্রিয়

    হুমায়রা হারুন ,

    লিখেছেন দারুন ।!

    অভিভূত হলাম

    তাই প্লাস দিলাম।

    ReplyDelete
    Replies
    1. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৯০

      লেখক বলেছেন: ধন্যবাদ ।

      আপনার ছন্দে ছন্দে কথা বলাও খুব ভাল লাগে।

      Delete
  5. ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯০

    সুমন ঘোষ বলেছেন: সুন্দর আপনার পুরো ব্লগ. ভালো লাগলো বেশ।

    লিখে যান এই বিষয়ে। ঃ-)

    ReplyDelete
  6. ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৫০

    সুমন ঘোষ বলেছেন: শুভ সকাল হুমায়রা হারুন। আর ধন্যবাদ জানাই আপনাকেও । আশাকরি বুঝতে পেরেছেন প্ল্যানচেট কি ? ও কতটা সত্যি। আজকাল অনেকেই বিশ্বাস করেন না। উড়িয়ে দিতে চান। ফালতু বলে মন্তব্য করেন। যাই হোক তাঁদের বিশ্বাস তাদের কাছে। কাউকে জোর করে তো বিশ্বাসী করা যায় না। তাই না ?

    প্যারানরমাল জগত সম্বন্ধে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। জানাবো ভুত বা আত্মা কি ? এরা কি করে ? কোথায় থাকে ? সবিস্তার। ধৈর্য রাখবেন প্লীজ। আপনার ব্লগ দেখলাম কাল । ভালো লাগলো খুব। আপনিও লিখে যান। পড়তে চাই আরও কিছু।

    ভালো আপনি ও আপনারা সবাই।

    ReplyDelete
  7. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১০

    অমাবশ্যার চাঁদ বলেছেন: প্রিয়তে। +++

    ReplyDelete

ব্লগে আমার ১৮ বছর পূর্তি

এমনি একদিন  ২০০৭ । অনলাইন   একটি ই- ম্যাগাজিন সম্পাদনার কাজ করি। অবনী অনার্য  পাকা লেখক। তার থেকে লেখা নিয়ে আমার ই- ম্যাগাজিন সমৃদ্ধ। যার  হ...