আলোকিত কন্ঠহার


 চিত্রটি হাব্‌ল স্পেস টেলিস্কোপ থেকে সংগৃহীত নভোমন্ডলের উজ্জ্বলতম নাক্ষত্রিক বিস্ফোরণের চিত্র। যদি কিনা ১০০ মিলিয়ন সূর্য কয়েকমাস ধরে বিস্ফারিত হতে থাকে তাহলে যে প্রচন্ড আলোক আভা উৎপন্ন হবে তারই চিত্র হাব্‌ল স্পেস টেলিস্কোপ প্রথম ধারণ করেছিল ১৯৮৭ সালে। এর নামকরণ হয়েছিল  SN1987A , যা বিশ্লেষণ করলে সহজেই বুঝা যায়,  SN = supernova, 1987 A, A = first.

গত চারশত বছরের মাঝে এ ধরণের উজ্জ্বল বিস্ফারণ আর দেখা যায়নি। নক্ষত্রটি ১৬৩,০০০ আলোকবর্ষ দূরে Large Magellanic Cloud নামক ছায়াপথে অবস্থিত। হিসাব করলে দেখা যায়,  খ্রিস্টপূর্ব ১৬১,০০০ বছর পূর্বে এই নক্ষত্রটির বিস্ফোরণ ঘটেছিল, যার আলোক রশ্মি এতটা পথ বেয়ে হাব্‌ল স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে ১৯৮৭ খ্রিস্টাব্দে। কোন অতিকায় নব নক্ষত্র বা সুপারনোভা, বিস্ফোরণের পর মহাকাশে ছড়িয়ে দেয় আয়রন ও কার্বনের উপাদানসমূহ, যা দিয়ে পরবর্তীতে তৈরি হতে পারে নতুন নতুন নক্ষত্র,নতুন কোন ছায়াপথ এমনকি মানব প্রজাতির রক্তকণিকার উপাদান সমূহ। SN1987A  নব নক্ষত্রটি বিস্ফোরণের সময় ২০ হাজার পৃথিবীর ভরের সমান ভর সম্পন্ন আয়রন উপাদান মহাকাশে নিক্ষিপ্ত করেছিল। নক্ষত্রের ছিন্ন অংশগুলো তাদের কেন্দ্রস্থ তেজস্ক্রিয় Titanium এর কারণে এখনও আলো ও তাপ বিকিরণ করে যাচ্ছে।

হাবল্‌ চিত্র পর্যালোচনা করে বিজ্ঞানীরা সুপারনোভা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। চিত্রে দেখা গেছে সুপারনোভার পাশে প্রায় এক আলোকবর্ষ ব্যাসের রক্তিমাভ বলয়, যা কিনা বিস্ফোরণের বিশ হাজার বছর আগে থেকেই বিদ্যমান ছিল। এক্স রে রশ্মির বিকিরণ, বলয়টির অভ্যন্তরস্থ গ্যাসীয় উপাদানসমূহকে আরো শক্তিশালী করেছে। কেন্দ্রের গঠন অনেকটা ডাম্বেল আকারের, দৈর্ঘ্যে এক আলোকবর্ষের এক দশমাংশ। কেন্দ্রের গোলাকার পিন্ডসদৃশ বস্তু একে অপর হতে ছুটে বেড়াচ্ছে ঘন্টায় বিশ মিলিয়ন মাইল বেগে।

রক্তিমাভ বলয় নভোমন্ডলে তৈরী করেছে মুক্তা সদৃশ কন্ঠহার। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাসট্রোফিজিক্স ইন ক্যামব্রিজ, ম্যাসাচুসেটসে গবেষণারত বিজ্ঞানী Robert Krishner এর মতে আলোক আভায় সজ্জিত বলয় নাক্ষত্রিক বিস্ফোরণের ইঙ্গিত বহন করে, যার দীপ্তি মহাকাশে ছড়িয়ে পড়ে পাড়ি দিয়েছে অনেক পথ। লক্ষ আলোকবর্ষ দূর হতে ধাবমান এই আলোকময় বিচ্ছুরণ ধরা পড়েছে আমাদের স্পেস টেলিস্কোপের পর্দায়। দৃশ্যমান হয়েছে আলোকিত কন্ঠহার রূপে।

ইউটিউব লিঙ্ক http://www.youtube.com/watch?v=yTTGVzqbypI 

সূত্রঃ হাবল্‌ স্পেস টেলিস্কোপ, নাসা

অ্যান্টেনা গ্যালাক্সী


 নাসার হাব্‌ল স্পেস টেলিস্কোপ হতে গৃহীত এই ছবিটি অ্যান্টেনা গ্যালাক্সীর ছবি। সংবাদটির প্রকাশ কাল ১৬ই অক্টোবর ২০০৬. নিউ জেনারেল ক্যাটালগ (NGC) অনুযায়ী এই ছায়াপথটির নম্বর  NGC 4038-4039 . 

দুটি সর্পিলাকার ছায়াপথ বা স্পাইরাল গ্যালাক্সীর একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয় আজ হয়ে কয়েকশত মিলিয়ন বছর আগে। ছায়াপথ দুটির সংর্ষের শুরুর দিকে তৈরী হচ্ছিল অগণিত নক্ষত্ররাজি।  তারই ফলশ্রুতিতে হাবল্‌ স্পেস টেলিস্কোপ সবচেয়ে নিকিটবর্তী যে ছবিটি আমাদের উপহার দিয়েছে তাই-ই NGC 4038-4039 বা অ্যান্টেনা গ্যালাক্সী। অ্যান্টেনার মতন দীর্ঘ লম্বাটে আকার বলেই এই ছায়াপথের এইরূপ নামকরণ।

গ্যালাক্সী দুটির মিলে যাওয়ার সময় গুচ্ছ গুচ্ছ নক্ষত্ররাজি তৈরী করেছিল নক্ষত্রগুচ্ছ বা স্টার ক্লাস্টার। এই প্রাপ্ত ছবিটির ডান এবং বাঁ দিকে দুটি কমলা রঙের গোলাকার পিন্ড হল মূল ছায়াপথ দুটির কেন্দ্র বা core. ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে মেটে রঙের কসমিক ডাস্ট এবং ফিলামেন্ট দ্বারা মূল ছায়াপথ দুটির অপেক্ষাকৃত বর্ষীয়ান তারকাগুলো ছেয়ে আছে। তাই মেটে আর কমলা রঙ কাছাকাছি হয়ে মিশে আছে। ছবিটিতে হাল্‌কা নীলাভ অংশে রয়েছে সদ্য তৈরী হওয়া নবীন তারকারাজি। হাইড্রোজেন গ্যাসপিন্ড দিয়ে মুড়ানো এই অঞ্চলটি যেন উত্তাপ বিকিরণে গোলাপী রঙের আভায় উজ্জ্বল হয়ে আছে। এই ছবিটি থেকে জ্যোতির্বিজ্ঞানীরা সহজেই নক্ষত্র ও নক্ষত্রগুচ্ছ কে আলাদা করতে পারবেন। Age dating পদ্ধতির মাধ্যমে তারা দেখেছেন সদ্য তৈরি হওয়া নক্ষত্রগুচ্ছের দশ শতাংশ শুধুমাত্র টিকে থাকবে প্রথম দশ মিলিয়ন বছরের কিছু অধিক সময় আর বাকীরা গুচ্ছবদ্ধ না থেকে বিচরণ করবে এই বিশাল ছায়াপথের মঝে।  বিশালাকায় নক্ষত্রগুলো সুসংবদ্ধ হয়ে গঠন করবে গ্লোবিউলার ক্লাস্টার। এটি নক্ষত্ররাজির এমন একটি ক্লাস্টার যা কিনা দশ হাজার থেকে এক মিলিয়ন নক্ষত্রের সমন্বয়ে ১০-২০০ আলোকবর্ষ ব্যাস সমৃদ্ধ স্থান জুড়ে ছায়াপথে অবস্থান করে। 

আমাদের নিজস্ব ছায়াপথ মিল্কিওয়েতে এরকম গ্লোবিউলার ক্লাস্টারের অস্তিত্ব রয়েছে। অ্যান্টেনা গ্যালাক্সীর এই ছবিতে মূল ছায়াপথ দুটির স্ব স্ব কেন্দ্রস্থল অর্থাত নিউক্লিয়াস থেকে অ্যান্টেনা সদৃশ লম্বা দীর্ঘায়িত অংশটুকু অনেকদূর পর্যন্ত বিস্তৃত। গ্রাউন্ড বেইসড টেলিস্কোপ দিয়েও ছায়াপথের এই অ্যান্টেনা সদৃশ অংশবিশেষ ভাল মতন পর্যবেক্ষণ করা যায়। ২০০ থেকে ৩০০ মিলিয়ন বছর আগে যখন এ দুটো গ্যালাক্সি পরস্পরের মুখোমুখি হয়েছিল তখন সমুদ্রের জোয়ারের মতন মহাকাশেও জোয়ারের সৃষ্টি হয়েছিল যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলে টাইডাল ওয়েভ। সমুদ্রের বিন্দু বিন্দু জলের সমাহার যেমন জোয়ার সৃষ্টি করে অতটা তেমন নয় বরং দুটি গ্যালাক্সির অসংখ্য  বিন্দু বন্দু নক্ষত্র তাদের একত্রীকরনের সময়  সৃষ্টি করেছিল টাইডাল ওয়েভের যা পরবর্তীতে অ্যান্টেনা গ্যালাক্সীর টাইডাল টেইল (tidal tail) তৈরিতে সাহায্য করে। 

আমাদের ছায়াপথ অর্থাত আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যখন আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রমিডার সাথে কয়েক বিলিয়ন বর্ষ পর মিশে এক হয়ে যাবে তখন কিভাবে এদুটি ছায়াপথের নক্ষত্রে নক্ষত্রে ইন্টাঅ্যাকশানে টাইডাল টেইল তৈরি হবে তার ধারণা বিজ্ঞানীরা এ ছবি থেকে পাবেন।

তথ্য সূত্র নাসা

এখনি সময়

    তোমাকে যেতে হবে।  এখনই। চমকে তাকালো ঊর্জা সামনের দিকে। গভীর মনোযোগ দিয়ে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল। গুরু গম্ভীর এ আদেশ যেন ...